হোম > খেলা > ক্রিকেট

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল, এখন কী অবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাসপাতালে যেতে হয়েছিল শরীফুল ইসলামকে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই দিন খেলার পর আজ চলছে বিরতি। এই সময় ক্রিকেটাররা নিজেদের মতো করে অনুশীলন করছেন। অনুশীলনের মাঝপথেই শরীফুল ইসলামকে যেতে হয় হাসপাতালে।

এবারের বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন শরীফুল। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শক হাবিবুল বাশার সুমন। শরীফুলকে নিয়ে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে এখন সে সুস্থ আছে। এখন সে ঘুমোচ্ছে।’

টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয়ে ট্রায়াঙ্গুলার সার্ভিস। পরবর্তীতে চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বিসিবি। মিজানুর রহমান বাবুলকে কোচ ও নাফিস ইকবালকে ম্যানেজার করা হয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজির। সুমন প্রথমে টেকনিক্যাল কমিটির দায়িত্বে থাকলেও পরে এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রামের পরামর্শক পদে কাজ করার জন্য। সুমনের পরিবর্তে নান্নুকে নিয়ে আসা হয়েছে বিপিএলের টেকনিকাল কমিটিতে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পরশু নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ১২তম বিপিএল শুরু করে চট্টগ্রাম রয়্যালস। ৬৫ রানের বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম। নোয়াখালীর বিপক্ষে ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন শরীফুল। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম রয়্যালস। রংপুরের এটা এবারের বিপিএলে প্রথম ম্যাচ। চট্টগ্রামের জন্য এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ।

ইউরোপের লিগে দল কিনলেন গেইল

‘রানা-তামিমই আমাদের শেষ করে দিয়েছে’

পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, রানার কাছে কে বেশি ‘স্পেশাল’

পাকিস্তান নিষিদ্ধ করায় মন খারাপ লঙ্কান ক্রিকেটারের

মুখে নয়, বলেই নাহিদ রানার জবাব

জুনে বিসিবির নির্বাচন করতে চান তামিমরা

শান্তর এখন কী অবস্থা

হঠাৎ তানজিম সাকিবকে ডাকল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

হার্দিক শেষ কবে ম্যাচ জিতিয়েছে, প্রশ্ন সাবেক ভারতীয় ক্রিকেটারের