হোম > খেলা > ক্রিকেট

সামনেও অধিনায়কত্ব করতে চান শান্ত

বিশ্বকাপে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশের সহ-অধিনায়ক হিসেবে এই বাঁহাতি ব্যাটার অবশ্য দায়িত্ব নিতে ভালোবাসেন। ভালোবাসেন সামনে থেকে নেতৃত্ব দিতে। 

আজ পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও সেটি দেখা গেল। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। চোটের কারণে অজিদের বিপক্ষে খেলতে পারেননি সাকিব। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেন শান্ত। 

এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। ভবিষ্যতেও মাঠে এমন দায়িত্বে পালন করতে চান তিনি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্বের প্রসঙ্গে বাংলাদেশি ব্যাটার বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপার যেটা বললেন, দুটা ম্যাচই জিততে পারিনি। কিন্তু অনেক কিছু শেখার ছিল দুটা বড় দলের বিরুদ্ধে চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা ভবিষ্যতে কাজে দেবে।’ 

সাকিবের পরে কে হবেন বাংলাদেশের পরের অধিনায়ক, সেটি নিয়েও রয়েছে আলোচনা। সেই দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে শান্ত। তবে নিজেকে তিনি অধিনায়কত্বের জন্য প্রস্তুত মনে করেন, ‘বেশ কিছুদিন ধরেই তো করছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত এবং যদি সুযোগ আসে—তাহলে এটা ভালোভাবে করার জন্যই প্রস্তুত।’

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ