হোম > খেলা > ক্রিকেট

তবু রানাকে ‘ভয়’ পান না বাবর

ক্রীড়া ডেস্ক    

বাবর আজমের উইকেট নেওয়া অভ্যাসে পরিণত করেছেন নাহিদ রানা। ছবি: ফাইল ছবি

ব্যাটারদের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি লেংথের পরিবর্তন করে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন রানা। যার মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে তিনবার আউট করেছেন রানা। তবে বাংলাদেশের আলোচিত গতিতারকাকে ভয় পান না বাবর।

২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজে রানা দুইবার ফিরিয়েছিলেন বাবরকে। আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বলের গতির পরিবর্তন করে ফাঁদ পেতে বাবরের উইকেট নিয়েছেন রানা। অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার ডুয়ান অলিভিয়ার, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফও ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনবার আউট করেছিলেন বাবরকে।

আজ সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন বাবর। রানার বলে তিনবার আউট হওয়ার প্রসঙ্গে বাবরকে প্রশ্ন করা হয়েছিল, সে (রানা) আসলে কতটা ভালো বোলার নাকি আপনার কোনো দুর্বল জায়গায় বোলিং করেছে? উত্তরে পাকিস্তানের তারকা ব্যাটার বলেন, ‘আমি তেমনটা মনে করি না। এই মুহূর্তে লাল বল ক্রিকেটে অন্যতম এক পেসার। আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। কারণ, প্রত্যেক দলেরই ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার মতো বোলার থাকে। তাই আপনাকে এই জিনিসগুলো সামলানোর চেষ্টা করতে হবে। সহজাতভাবে খেলার সর্বোচ্চ চেষ্টা করি। কখনো রান পাই, কখনো আউট হয়ে যাই।’

২৪.৫ ওভারে ৪ উইকেটে ৭৯ রানে পাকিস্তান পরিণত হওয়ার পর সালমান আলী আগা ও বাবর আজম। পঞ্চম উইকেটে সালমানের সঙ্গে ৯১ বলে ৬৩ রানের জুটি গড়েন জুটি গড়ার পথে ৩১তম টেস্ট ফিফটি তুলে নেন বাবর। ৮৪ বলে ৬৮ রান করা বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন রানা।

বাবর ফেরার পরই সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ধসের শুরু। ৯০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সফরকারীরা গুটিয়ে যায় ২৩২ রানে। তাতেই ৪৬ রানে লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। বাবরও নিজেকেই দায়ী করছেন, ‘আমার মতে টার্নিং পয়েন্ট হলো আমার উইকেট এবং সালমান আলী আগার উইকেট। কারণ এরপর আমরা আর কোনো জুটি গড়তে পারিনি। তো আমার মতে এই দুটি ডিসমিসালই ম্যাচের মোমেন্টাম (গতি) বদলে দিয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও পাকিস্তান বিদায় নিয়েছে সুপার এইটেই। আইসিসির ইভেন্টে ব্যর্থতার পর মার্চে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এবার মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পাকিস্তান। কারণ, বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ১৫৬ রানে এগিয়ে থেকে। হাতে এখনো তাদের ৭ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে ভুলের মাত্রা কমিয়ে আনতে হবে বলে মনে করেন বাবর। পাকিস্তানের তারকা ব্যাটার বলেন, ‘আমাদের সঙ্গেও কখনো কখনো এমন হয় যে আমরা যা পরিকল্পনা করি বা যে লক্ষ্যটা আমরা নির্ধারণ করি, সেটা কখনো কখনো অর্জিত হয় না। আপনি যদি ব্যাটার হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, তবে কখনো কখনো পরিকল্পনা করে সফল হতে পারি না। কিন্তু দল হিসেবে আমরা মনে করি যে প্রত্যেক সিরিজে ভালো করতে হবে। সিরিজ জিততে হবে। টেস্ট ম্যাচ হোক বা টি-টোয়েন্টি, যেকোনো বিশ্বকাপই হোক না কেন, কিছুই করব না বা জিততে চাই না—এই মানসিকতা কখনোই থাকে না।হ্যাঁ, যে ভুলগুলো হচ্ছে, সেগুলোকে আমরা কমিয়ে আনার চেষ্টা করব। আমরা যত কম ভুল করব, ততই আমাদের জন্য ভালো।’

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’

টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে কেন শামীমকে নিল লাহোর

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত