হোম > খেলা > ক্রিকেট

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ভারতীয় ক্রিকেটার, পাকিস্তানের বিপক্ষে খেলবেন তো

ক্রীড়া ডেস্ক    

ভারতের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা পেটের সমস্যার কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর, পানিশূন্যতায় ভুগে অনেকটা ওজন হারিয়েছেন বলে জানা গেছে।

নামিবিয়ার বিপক্ষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পেটে মারাত্মক সংক্রমণ এবং তীব্র পানিশূন্যতার কারণে আজ অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক দুর্বলতা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। রোববার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের কথা মাথায় রেখে নামিবিয়ার বিপক্ষে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারত।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেট সেশনের পর অভিষেকের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। ধারণা করা হচ্ছে, কোনো এক খাবার খেয়ে তাঁর পাকস্থলীতে সংক্রমণ দেখা দেয়। এর সঙ্গে আবহাওয়া পরিবর্তনের প্রভাবে জ্বর ও তীব্র পানিশূন্যতা যোগ হওয়ায় এই ব্যাটার অল্প সময়ের মধ্যে ওজন হারিয়েছেন। পরে তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়া সত্ত্বেও প্রচণ্ড মানসিক শক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিলেন অভিষেক। তবে সেদিন মাত্র এক বল খেলতে পেরেছিলেন। সেদিন ম্যাচজুড়েই অনেক অসুস্থতা বোধ করছিলেন। তাঁকে ডাগআউটে দেখা যায়নি এবং ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে প্রথাগত করমর্দনেও তিনি অংশ নিতে পারেননি।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডাসকাট সংবাদমাধ্যমকে জানান, অভিষেকের পেটের সমস্যা এখনো পুরোপুরি যায়নি। ম্যানেজমেন্ট তাঁর ফিট হওয়ার অপেক্ষায় আছে ভারতের টিম ম্যানেজমেন্ট। টেন ডাসকাট আশাবাদ ব্যক্ত করলেও দীর্ঘমেয়াদি ঝুঁকি এড়াতে নামিবিয়ার বিপক্ষে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। পাকিস্তান ম্যাচের আগেই ফিটনেস ফিরে পেতে অভিষেক এরই মধ্যে তাঁর ব্যক্তিগত ট্রেইনারকে দিল্লিতে ডেকেছেন।

নিষেধাজ্ঞার শঙ্কায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’