হোম > খেলা > ক্রিকেট

পরিবারের সঙ্গে ঈদের আমেজে ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক    

ক্রিকেটারদের ঈদ উদ্‌যাপন। ছবি: ফেসবুক

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি নেই। ব্যাট-বল তুলে রেখে মাঠের চিরচেনা লড়াই ভুলে ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আজ বৃহস্পতিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় মেতেছেন জাতীয় দলের তারকারা। এই আনন্দের দিনে ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবারের ঈদ পালন করছেন রাজধানী ঢাকাতেই। ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের ভাবনার কথা জানান এই পেসার।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখলেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখেছেন তাসকিন। তিনি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি।’

ঈদ আনন্দের রেশ কাটার পরপরই বাংলাদেশ দলকে মুখোমুখি হতে হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। এই সিরিজ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা কঠিন প্রতিপক্ষ। আমরাও আশাবাদী। আমরা গত কয়েকটা সিরিজ জিতেছি। এই ধারাবাহিকতাটা থাকলে ইনশাআল্লাহ সামনে অনেক উন্নতি হবে।’ আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ নিয়ে দীর্ঘমেয়াদি ভাবনার চেয়ে আপাতত বর্তমান সিরিজগুলোতেই মনোযোগ দিতে চান তিনি।

ব্যস্ত সূচির মাঝে সুযোগ পেলেই নিজ জন্মভূমি বগুড়ায় ছুটে যান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে বাবা মাহবুব হামিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সঙ্গে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন। এবং পাড়া-প্রতিবেশী যারা গরিব, অসহায় মানুষ আছে—সবাইকে নিয়ে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।’

বিসিবি সভাপতি তামিম ইকবাল নিরাপদ ভ্রমণের আহ্বান জানিয়ে তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইল। ঈদ মোবারক!’

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সবার কোরবানি কবুলের দোয়া করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন সূর্যবংশী

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ