হোম > খেলা > ক্রিকেট

চাকরি ছেড়েও মায়ের কাছে থাকা হলো না সাংবাদিক রাজুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মৃত্যুর সময়ে রাজু আহমেদের বয়স হয়েছিল ৪১ বছর। ছবি: সংগৃহীত

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (৯ মার্চ) বেলা ২টার দিকে নিজের ওষুধের ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। আশপাশের লোকজন তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক বিকেল আনুমানিক ৪টায় জানান, রাজু আহমেদ আর নেই।

রাজুর বাড়ি টাঙ্গাইলে মির্জাপুরের মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাঁকে দাফন করার প্রস্তুতি চলছে।

বছরখানেক আগে তাঁর বাবার মৃত্যুর পর রাজু ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন। সেখানে রাজু একটি ওষুধের দোকান দিয়েছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন। কাজ করেছেন দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ দৈনিক সময়ের আলোতে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে রাজু তাঁর মা, স্ত্রী, দুই বোনসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

ইরান যুদ্ধে স্থগিত হতে পারে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের চারজন, নেই নিউজিল্যান্ডের কেউ

ভারতের বিশ্বকাপ জয়ী কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

‘ভারতই এই শিরোপার যোগ্য দাবিদার ছিল’

‘ভারত বিশ্বকাপ জেতে, পাকিস্তান কেনিয়া-উগান্ডাকে হারিয়েই উদ্‌যাপন করে’

বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান

‘ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে ভারত’

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত

ওয়ানডেতে আগের অবস্থায় ফিরতে চায় বাংলাদেশ

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ভালো লাগেনি মাশরাফির