হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ছবি: বিসিবি

শেষ ওভারে প্রয়োজন ১৯ রান। কিন্তু শেষ পর্যন্ত শিরোপার মাঝখানে ব্যবধানটা যখন কেবল ৫ রানের, তখন আফসোস থাকাটাই স্বাভাবিক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে এমনটাই হয়েছে। বাংলাদেশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

৩ অক্টোবর ফয়সালাবাদে স্বাগতিক পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ৬ ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। ফয়সালাবাদে আজ বাংলাদেশকে ৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে লঙ্কানরা।

১৫৯ রানের লক্ষ্যে নেমে ৪.৪ ওভারে ৩ উইকেটে ২১ রানে পরিণত হয় বাংলাদেশ। দুই ওপেনার মায়মুনা নাহার, অচেনা জান্নাত শূন্য রানে আউট হয়েছেন। চার নম্বরে নামা শিরিনা খাতুন করেছেন ৬ রান। এরপর চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়েন নিশিতা আক্তার নিশি ও সাদিয়া ইসলাম। যা ফাইনালে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি।

১৪তম ওভারের প্রথম বলে নিশি রানআউট হয়ে ফেরেন। ৩৩ বলে ২ চারে করেন ৩২ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানে আটকে যায়। চামুদি হেরাথকে ইনিংসের শেষ বলে জান্নাতুল ফেরদৌস চার মারলেও সেটা কেবল হারের ব্যবধান কমাতে পেরেছেন। এর আগে শেষ ওভারের দ্বিতীয় বলে হেরাথকে ছক্কা মারেন সাদিয়া আক্তার।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেন সাদিয়া ইসলাম। ৩৬ বলের ইনিংসে ৩ চার ও ৫ ছক্কা মারেন তিনি। শ্রীলঙ্কার হেরাথ, প্রবোদা দুটি করে উইকেট নিয়েছেন। ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রান করে ম্যাচসেরা হয়েছেন সাঞ্জানা কাভিন্দি। সিরিজসেরাও হয়েছেন তিনি। ৬ ম্যাচে ৬৩.২০ গড় ও ১৩৭.৯৯ স্ট্রাইকরেটে করেন ৩১৬ রান। সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।

এর আগে শিরোপা নির্ধারণী ফাইনালে টস হেরে আগে ব্যাটিং পেয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেটে করে ১৫৮ রান। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন কাভিন্দি। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস, আফরিন মিম পেয়েছেন একটা করে উইকেট।

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

বিগ ব্যাশে আগের দলেই খেলবেন রিশাদ

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে আইসিসির পুরস্কার পেলেন হাসান

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ ডোনাল্ড