হোম > খেলা > ক্রিকেট

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাহানারা আলমের অভিযোগে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম গত দুই দিনে একাধিক সাক্ষাৎকারে সতীর্থ, অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক ও বিসিবির নারী বিভাগের সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ এসেছে তাঁর সাক্ষাৎকারে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক জানিয়েছেন, তাঁর বিষয়টি খতিয়ে দেখবেন। আজ রাতে রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘অবশ্যই আমরা জানার চেষ্টা করব। এত মানুষের বিরুদ্ধে অভিযোগ। আবার এখানে একটা প্রশ্ন, সবাই খারাপ, এটা হয় কীভাবে? অনেক সময় যারা দল থেকে বাদ পড়ে, তাদের ক্ষোভ থাকে। কিন্তু সে যেসব অভিযোগ তুলেছে, এটা ভয়াবহ। এখন বোর্ডের কী করা উচিত, আমাদের আলোচনা করতে হবে। সে শুধু বলতে থাকবে, আমরা শুনতে থাকব? এটা আমার পর্যায়ে নেই, বোর্ডের সবাইকে মিলে আলোচনা করতে হবে।’

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সভায় যোগ দিতে এ মুহূর্তে দুবাই আছেন। তাঁর দেশে ফেরার কথা পরশু। রাজ্জাক বলেন, ‘আমি এর মধ্যে বুলবুল ভাইকে বিষয়টি জানিয়েছি। তিনি ফিরলে আমরা আলোচনা করব।’ জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিসিবি গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলা জাহানারা সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছর ডিসেম্বরে। এর পর থেকে ৩২ বছর বয়সী পেসার আছেন অস্ট্রেলিয়ায়। জাহানারার বিস্ফোরক অভিযোগ ভাবমূর্তি সংকটে বিসিবি, বিশেষ করে, নারী ক্রিকেটে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে দেশের নারী ক্রিকেটের বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল