হোম > খেলা > ক্রিকেট

শান্ত-রাব্বিদের সেঞ্চুরির দিনে তাইজুলের ৫, দাপটের সঙ্গে জিতল মোহামেডান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিপিএলেও সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

সংস্করণ বদলেছে, বদলেছে টুর্নামেন্টের ধরনও। তবে বদলাননি নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজের ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে আবাহনী।

শান্তর পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, এনামুল হক এনামও তিন অঙ্কের দেখা। ব্যাটারদের দাপটের দিনে তাইজুল ইসলাম দেখিয়েছেন তাঁর ঘূর্ণির জাদু। মোহামেডানের হয়ে খেলা এই বাঁহাতি স্পিনার ঘূর্ণির জাদুতে নিয়েছেন ৫ উইকেট। বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান পেয়েছে ২৩৭ রানের বিশাল জয়।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে আজ আবাহনীর বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে অগ্রণী ব্যাংক ক্লাব ৪২.১ ওভারে ১৭৮ রানে গুটিয়ে গেছে। ছয় নম্বরে নামা নাসির হোসেন ৫৮ বলে করেছেন ৫৬ রান। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতসহ দুটি করে উইকেট নিয়েছেন রোহনত দৌলা বর্ষণ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও সৈয়দ খালেদ আহমেদ।

১৭৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১১০ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে আবাহনী। ম্যাচসেরা হয়েছেন শান্ত। আবাহনীর এই ওপেনার ৯০ বলে ৭টি করে চার ও ছক্কায় ১০৮ রান করেছেন। উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ৫৬ রানের ইনিংস খেলেছেন। তবে ওপেনার জিসান আলম (৬) ব্যর্থ হয়েছেন। তাঁর উইকেট পেয়েছেন সন্দীপ রায় চৌধুরী।

বিকেএসপির চার নম্বর মাঠে আজ আগে ব্যাটিং নেওয়া মোহামেডানের তিন ব্যাটার ফিফটি করেছেন। অধিনায়ক তাওহীদ হৃদয় করেছেন ৮৬ রান। মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে এসেছে ৭২ ও ৫৫ রান। তিন ফিফটিতে আগে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৫ রান করে দলটি। ৩৪৬ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব। ৯.২ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়ে তাইজুল হয়েছেন ম্যাচসেরা। দিয়েছেন এক ওভার মেডেনও।

রানের বন্যা হয়েছে বিকেএসপির তিন নম্বর মাঠে। ৩৪১ রানের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৭ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ফজলে মাহমুদ রাব্বির ১১৩ বলে ১৩২ রানের ইনিংসে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৪ রান করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। রাব্বি আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন। রান তাড়া করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাটিং করলেও ৯ উইকেটে ৩১৭ রানে আটকে যায় ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচসেরা হয়েছেন রাব্বি।

বসুন্ধরা স্পোর্টস ক্লাবে ঢাকা লেপার্ডস-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৪৫ ওভারে নামিয়ে আনা হয়েছে। টস জিতে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২৭৬ রান করেছে ঢাকা লেপার্ডস। সর্বোচ্চ ৯১ রান করেছেন ইফতেখার হোসেন ইফতি। তবে মোহাম্মদ আব্দুল্লাহ সেঞ্চুরি (১০০*) করেও দলের হার এড়াতে পারেনি রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ৫ উইকেটে ২৪৬ রানে আটকে যায় দলটি। ৩০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইফতি।

এদিকে মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাটিং পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৭.৪ ওভারে ২১০ রানে গুটিয়ে গেছে। জবাবে ৩২.২ ওভারে ৩ উইকেটে ২১১ রান করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১০৬ বল হাতে রেখে পাওয়া ৭ উইকেটের জয়ে রূপগঞ্জ উইকেটরক্ষক ইরফান শুক্কুর ম্যাচসেরা হয়েছেন। ৭৫ বলে ১৮ চার ও ৫ ছক্কায় করেন ১২৭ রান।

পিকেএসপিতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে সিটি ক্লাব ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ২৬৬ রান। এই রানই প্রাইম ব্যাংককে হারাতে যথেষ্ট হয়ে গেছে। ৫০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেটে ২৪৭ রানে আটকে যায় প্রাইম ব্যাংক। সিটির মিডল অর্ডার ব্যাটার এনামুল হক এনাম ৯৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন।

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’

টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে কেন শামীমকে নিল লাহোর

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত