হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের লিড বাড়াচ্ছেন শান্ত-মুমিনুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েছেন দুজন। ছবি: বিসিবি

দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত। মাহমুদুল হাসানের পর বিদায় নেন সাদমান ইসলাম। তবে সে ধাক্কা সামলে নিয়েছে স্বাগতিকেরা। নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে লিড বাড়াচ্ছে বাংলাদেশ।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ৯৩ রান। এর আগে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল শান্তরা। সব মিলিয়ে দুপুরের খাবার খেতে যাওয়ার আগে ১২০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে দুই উইকেট হারানোর চাপ সামাল দিয়ে ক্রিজে টিকে গেছেন শান্ত এবং মুমিনুল। অধিনায়ক ৩৪ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন। মুমিনুল অপরাজিত আছেন ৩৭ রানে। সাদমান, মাহমুদুলকে হারালেও তাঁদের ব্যাটে স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।

চিত্রটা অবশ্য ভিন্ন হতে পারত। কিন্তু ভাগ্য কথা বলেছে বাংলাদেশের হয়ে। নতুন জীবন পেয়ে লিড বড় করছেন শান্ত-মুমিনুলরা। ২২তম ওভারে বল করতে আসেন সালমান আলি আগা। এই অফ স্পিনারের বল জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মুমিনুল। ব‍্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ক‍্যাচ নিতে পারেননি সাবেক অধিনায়ক। ব্যক্তিগত ১৫ রানে নতুন জীবন পান মুমিনুল।

সেশন শেষ হওয়ার একটু আগে আবারও অল্পের জন্য বেঁচে যান মুমিনুল। মোহাম্মদ আব্বাসের করা অফ স্টাম্পের বাইরের এক ডেলিভারি তাঁর ব্যাটে লেগে চলে যায় গালিতে দাঁড়ানো ফিল্ডারের কাছে। ফিল্ডার একটুর জন্য ক্যাচ নিতে না পারায় রক্ষা পান মুমিনুল। পরের বলে রান আউটের হাত থেকে বেঁচে যান শান্ত। ডিফেন্স করে প্রথমে রানের ভাবনা না থাকলেও পরবর্তীতে নন স্ট্রাইক প্রান্তে দৌড়ান বাংলাদেশ দলপতি। মিড অন থেকে ছুটে এলেও বল হাতের মুঠোয় নিতে পারেননি ইমাম উল হক। নাহলে সাজঘরে থাকতে হতো শান্তকে।

মিরপুরে ভারী বর্ষণ, দ্বিতীয় সেশন নিয়ে শঙ্কা

স্টার্ক-কামিন্সদের ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

হামে শিশু মৃত্যুর মিছিলে সাকিবের শোক ও দোয়া

এবারও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি

আইপিএলে তাণ্ডব চালিয়ে নতুন রেকর্ডে ভারতীয় ক্রিকেটার

তাসকিনের নো বল নিয়ে মিরাজের আফসোস

রানার বল মাথায় লাগলেও ভয় পাননি পাকিস্তানি ক্রিকেটার

মিরপুরে কত রান নিরাপদ, জানেন না মিরাজ

নাঈম-জাকিরের সেঞ্চুরি, রিজার্ভ ডেতে আবাহনী-মোহামেডানের ম্যাচ

মিরাজের ঘূর্ণিতে লিড নিয়ে দিন পার বাংলাদেশের