হোম > খেলা > ক্রিকেট

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

সবশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

১১ জুন থেকে ১৯ জুলাই—দীর্ঘ ৩৯ দিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে থাকবে, বাংলাদেশ ক্রিকেট দল তখন দুটি দলের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে। জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। হোম সিরিজ শেষে বাংলাদেশ উড়াল দেবে জিম্বাবুয়েতে।

আগামী জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টোয়েন্টি খেলবে অতিথিরা। সেই পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে লাল বলের ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ জুলাই। ৯ ও ১১ জুলাই বাকি ম্যাচ দুটি হবে। টেস্টের মতো ওয়ানডে সিরিজের ম্যাচগুলোও হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়ে যাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জুলাই। ১৭ ও ১৯ জুলাই বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে। কাকতালীয়ভাবে ১৯ জুলাই হবে ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

সিলেটে গত পরশু পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ঘরের মাঠে আগামী মাসে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় ৯, ১১ ও ১৪ জুন হবে তিন ওয়ানডে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।

এর আগে সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দুটি সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারী দল। এবার সে ক্ষতে প্রলেপ দিতে চাইবে লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা।প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘বাংলাদেশের সফরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাকোনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করছি। সব ফরম্যাট মিলিয়ে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ হবে বলে আমরা আশা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর দেশের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমরা ভীষণ উচ্ছ্বসিত। হারারে ও বুলাওয়েতে সমর্থকদের উপস্থিতি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে।’

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো