হোম > খেলা > ক্রিকেট

ছিটকে গেলেন মুমিনুল, এবার খেলবেন কে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাকের আলী। ছবি: সংগৃহীত

ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। এবার জানা গেল, ম্যাচের বাকি সময়ে আর মাঠেই নামতে পারবেন না তিনি। অভিজ্ঞ ব্যাটারের কনকাশন সাব হিসেবে জাকের আলী অনিককে একাদশে নেওয়া হয়েছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২৪৫ রান। সফরকারীদের আরও আগেই থামানোর সুযোগ ছিল। কিন্তু ক্যাচ মিস ও কিছু হাফ চান্স কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। এর মধ্যে দুটি ক্যাচ ছাড়েন মুমিনুল।

দ্বিতীয় ক্যাচটি তুলনামূলক কঠিন ছিল। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলে সামনে এগিয়ে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে ফরোয়ার্ড শর্ট লেগে মুমিনুকে ক্যাচ দেন জশুয়া বিশপ। বাঁ হাত বাড়িয়ে সেটি ধরার চেষ্টা করেছিলেন মুমিনুল। দুবার বলটি তালুবন্দি করার চেষ্টায় ব্যর্থ হন সাবেক অধিনায়ক।

ক্যাচ ধরার চেষ্টায় ব্যর্থ হয়ে উল্টো চোট পান মমিনুল। দ্রুত মাঠে ছুটে এসেছেন ফিজিও। চোটের অবস্থা গুরুতর হওয়ায় মাঠ ছাড়েন। তখনই কনকাশনের লক্ষণ দেখা যায় মুমিনুলের মধ্যে। এবার ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর চোটে কপাল খুলল জাকেরের।

বাজে ব্যাটিংয়েই দিন শেষ করল বাংলাদেশ

টেস্টের জন্য কতটা প্রস্তুত হৃদয়

বাংলাদেশের বিপর্যয়ের পর মিরপুরে বৃষ্টি

দ্রুত শেষ ওয়েস্ট ইন্ডিজ, কত রানের লিড পেল বাংলাদেশ

লাঞ্চ বিরতিকে কাজে লাগাল ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচের মাঝে তাইজুলকে কী টোটকা দিলেন কোচ

স্বস্তি নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

বাংলাদেশ লিড নিতে পারবে তো

বাংলাদেশ ম্যাচের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচে রেকর্ডের বন্যা

‘রানার মতো সোনার ডিম পাড়া হাঁস মেরে ফেলবেন না’