হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

প্রথম ম্যাচ হেরে এমনিতেই বেকায়দায় বাংলাদেশ। মিরপুরে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপর দিয়েই ঝড়টা বেশি বয়ে যায়। টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা দুর্দান্ত বোলিং করেছে।

মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ শুরু করেছে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে। আহত বাঘ কতটা ভয়ংকর হতে পারে, সেটাই দেখাল মিরাজের দল। বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিয়েছেন নাহিদ রানা, লিটন দাস, তাওহীদ হৃদয়রা। নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ১৯৮ রানে।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। সাবধানী শুরু করতে গিয়ে ৯.১ ওভারে ২ উইকেটে ২৮ রানে পরিণত হয় কিউইরা। হেনরি নিকোলস (১৩) ও উইল ইয়াংকে (২) নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন নাহিদ রানা।

চার নম্বরে নামা নিউজিল্যান্ড অধিনায়ক লাথাম ৩৫ বল খেলে করেছেন ১৪ রান। ১৮তম ওভারের তৃতীয় বলে লাথামকে ফেরান সৌম্য সরকার। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ঠিকমতো ধরেছেন কি না, সেটা দেখতে তৃতীয় আম্পায়ার নিতিন মেননের শরণ নেন মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল ও রিচার্ড ইলিংওয়ার্ড। শেষ পর্যন্ত তাঁকে (লাথাম) আউট ঘোষণা করা হয়।

লাথামের বিদায়ে ৫২ রানে ৩ উইকেটে পরিণত হওয়া নিউজিল্যান্ডের হাল ধরেন নিক কেলি ও মুহাম্মদ আব্বাস। চতুর্থ উইকেটে ৬৬ বলে ৫৬ রানের জুটি গড়েন কেলি-আব্বাস। এই জুটি ভাঙতে রানার যতটুকু কৃতিত্ব, তাঁর চেয়ে বেশি কৃতিত্ব লিটনের। ২৯তম ওভারের তৃতীয় বলে রানাকে পুল করতে যান আব্বাস। টাইমিংয়ে গড়বড় হয়ে যাওয়া বল উল্টো দিকে দৌড়ে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন লিটন।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে সাবলীলভাবে খেলতে থাকেন কেলি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়ার পর তাঁর কাছে সুযোগ ছিল প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার। তবে সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। ৩৭তম ওভারের চতুর্থ বলে তাঁকে ফেরান শরীফুল ইসলাম।

১০২ বলে ১৭ চারে ৮৩ রান করে কেলি বিদায় নিলে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩৬.৪ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান। সফরকারীদের ইনিংস এরপর ভেঙে গেছে তাসের ঘরের মতো। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে ৪৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা। শেষটা হয়েছে তাসকিন আহমেদের হাত ধরে। ৪৯তম ওভারের শেষ বলে তাসকিনকে তুলে মারতে যান উইল-ও’রুর্ক। লং অন থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন তাওহীদ হৃদয়।

নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৮৩ রান আসে কেলির ব্যাট থেকে। বাংলাদেশের নাহিদ রানা ১০ ওভারে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। শরীফুল নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

ঐতিহাসিক সিরিজ জিতে হাসপাতালে মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানাল আইসিসি

অস্ট্রেলিয়া সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯২, তবে...

ওয়ানডে ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

উড়তে থাকা বাংলাদেশের পথে বৃষ্টির বাগড়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছেই এমন লজ্জা পেল অস্ট্রেলিয়া

সৌম্যকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে ধবলধোলাই করে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল-মুশফিক