হোম > খেলা > ক্রিকেট

শিরোপা জয়ের পর শাস্তি পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

আইসিসির শাস্তি পেল পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে গত পরশু ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। তবে রেকর্ড গড়া এই জয়ের পর স্বস্তিতে নেই পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ধীর গতির বোলিংয়ের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। লাহোরে গত পরশু অনুষ্ঠিত ফাইনালে ম্যাচ রেফারি জেফ ক্রো সময়ের ছাড় হিসাব করার পরও দেখা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বোলিং করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

স্লো-ওভার রেটের অপরাধ স্বীকার করেছেন আফ্রিদি। পাকিস্তান অধিনায়ক শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। শনিবার ফাইনালে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে স্বাগতিকেরা ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তাতে করে কোনো ওয়ানডে সিরিজের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে পাকিস্তান। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে ২ উইকেটে জিতেছিল ভারত।

পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন ফখর জামান। ৯৯ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১২৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ১২তম ওয়ানডে সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন।

সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়

সিরিজ জিতেও ভারতকে সতর্ক করলেন গম্ভীর

বাংলাদেশ সিরিজের পর অবশেষে দলে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার

ভারত সিরিজের আগে চোটে কাবু নিউজিল্যান্ড

বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

বাংলাদেশকে ধবলধোলাইয়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজের

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

রাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচ