হোম > খেলা > ক্রিকেট

এবার মাশরাফিদের দলে সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা আর পারিবারিক সমস্যার কারণে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এদিকে সুপার লিগের আগেই লিগ পর্ব থেকে ছিটকে গেছে মোহামেডান।

সুপার লিগে এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের শীর্ষ কর্মকর্তা তারিকুল ইসলাম টিটো। তিনি জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছে পরের ম্যাচ থেকে খেলবেন সাকিব। দুদিন আগে মোহামেডান থেকে শেখ জামালে যোগ দেন মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ।

এবার সে পথে হাঁটলেন সাকিবও। লিজেন্ডস অব রূপগঞ্জে তিনি সতীর্থ হিসেবে পাবেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে। সুপার লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫৫ রানের জয় পেয়েছেন মাশরাফিরা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে শেখ জামাল ধানমন্ডি। আগামী ২২ এপ্রিল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে রূপগঞ্জ। এ ম্যাচ দিয়ে এবারের ডিপিএলে মাঠে নামতে পারেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার