হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে ৯৮৬ রানের দিনে ম্লান সূর্যবংশীর সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    

১০৩ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই চার-ছক্কার ঝড়, ব্যাটারদের সামনে বোলারদের অসহায় আত্মসমর্পন। তবে গতকাল বোলারদের ওপর ঝড়টা গেছে একটু বেশিই। আইপিএলে এর আগে কখনো এমন দিন দেখেনি ভক্তরা। এদিন দুই ম্যাচ মিলিয়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ৯৮৬ রান।

আইপিএলের আগের ১৮ মৌসুমে এক দিনে এত রান হয়নি। এর আগে এক দিনে সর্বোচ্চ রান হয়েছিল ১৭ তম মৌসুমে। ২০২৪ সালের ২৭ এপ্রিল দুই ম্যাচে উঠেছিল ৮৯৯ রান। গতকাল দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সে রেকর্ড ভেঙেছে। রানবন্যার দিনে ম্লান হয়েছে সূর্যবংশীর সেঞ্চুরি।

হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হেরেছে রাজস্থান। সূর্যবংশীর সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি পেয়েছিল তারা। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করা এই ওপেনার আউট হওয়ার আগে খেলেন ১০৩ রানের ইনিংস। তাঁর ৩৬ বলের সেঞ্চুরিটা আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম। এর আগে গত মৌসুমে সূর্যবংশীর করা ৩৫ বলের সেঞ্চুরি এখনো দুই নম্বরে আছে; যা ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম। তালিকায় সবার ওপরে আছেন ক্রিস গেইল। ২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক মারকুটে ব্যাটার।

আরেক ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে পাঞ্জাব। ৭ বল হাতে রেখে দিল্লির করা ২৬৪ রান টপকে যায় তারা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডও ছিল পাঞ্জাবের। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

দিল্লিকে পাহাড়সহ সংগ্রহ এনে দিতে ৬৭ বলে ১৫২ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটা সর্বোচ্চ রানের ইনিংস; সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। রাহুলের রেকর্ড সেঞ্চুরি বৃথা গেছে পাঞ্জাবের প্রভসিমরান সিং (২৬ বলে ৭৬) এবং শ্রেয়াশ আইয়ারের (৩৬ বলে ৭১ রান) ফিফটিতে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন লক্ষ্য কী

দলের স্বার্থই যখন সবার আগে

পাওয়ার প্লেতে ১১৬ রান, রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব কিংস

না ফেরার দেশে আম্পায়ার মোহাম্মদ আসগর

শেষ ম্যাচ হেরে সিরিজও হারলেন জ্যোতিরা

‘আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে’

শেষ ওয়ানডেতে রিশাদের না থাকার তাহলে এই কারণ

টি-টোয়েন্টি সিরিজের আগে নিউজিল্যান্ডের চিন্তা কোথায়

‘বিদেশিদের কাছে আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বড়’

বাংলাদেশের নাহিদা-শারমিনকে শাস্তি দিল আইসিসি