হোম > খেলা > ক্রিকেট

সিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফিল সিমন্স। ছবি: সংগৃহীত

টমাস ডুলি ও ফিল সিমন্স দুজনই বাংলাদেশের কোচ। প্রথমজন ফুটবল আর আরেকজন ক্রিকেট দলের দায়িত্বে আছেন। তবে ২৪ ঘণ্টারও কম সময়ে তাঁদের দুজনের মধ্যে একটা জায়গায় বেশ সাদৃশ্য খেয়াল করা গেল।

সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল ভুটানের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন ডুলি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনার নাঈম হাসানকে ওপেনিংয়ে নামিয়ে দিলেন সিমন্স।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা গেল নাঈমকে। যিনি একজন স্বীকৃত স্পিনার। মূলত নিয়মিত ওপেনার সাদমান ইসলাম চোট পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন সিমন্স। আজ দিনের শুরুতে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান সাদমান।

চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে সাদমানকে। এক ওপেনারের কমতি থেকে তাই তামিমের সঙ্গে নাঈমকে দিয়ে ইনিংস শুরু করান সিমন্স। যদিও ওপেনিংয়ে নেমে কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি নাঈম। জেডন সিলসের করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। মাত্র ৫ রানের বেশি করতে পারেননি নাঈম।

নাঈম দ্রুত ফেরায় বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। এমন শুরুর পর ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রান টপকে লিড নিতে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েই থামল ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিংয়ে নামার আগেই বাংলাদেশের ধাক্কা

ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের অপেক্ষায় লাঞ্চে বাংলাদেশ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমান

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

টেলরের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে জিম্বাবুয়ে

‘ওর কথা নিয়ে বেশি ভাবছি না, নতুন এসেছে, বেশি এক্সাইটেড’

আফগানিস্তানের কাছে ফের ধরাশায়ী বাংলাদেশ

ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারি

এক পেসার কেন কম খেলাল বাংলাদেশ, তাসকিনের ব্যাখ্যা