হোম > খেলা > ক্রিকেট

লাহোরের খাবার পছন্দ হয়নি মঈন আলীর

লাহোরের সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে সিরিজ জিতলেও লাহোরের আতিথেয়তায় তৃপ্তি পাননি মঈন আলীরা। লাহোরের খাবারের প্রশংসা শুনে এলেও সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে ততটা ভালো লাগেনি বলেই জানালেন ইংলিশ অধিনায়ক।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মজার ছলে তেমনটাই বললেন মঈন আলী। ‘দুর্দান্ত নিরাপত্তা ছিল। আমাদের প্রত্যাশার থেকেও বেশি। প্রত্যেকে আমাদের খেয়াল রেখেছে। তবে লাহোরের খাবার খেয়ে একটু হতাশ হয়েছি। করাচিতে অনেক ভাল খাবার পেয়েছিলাম।’

মঈনের পূর্বপুরুষেরা অবশ্য এখনো করাচিতেই থাকেন। তবে তাঁর জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম চার ম্যাচ অবশ্য করাচিতেই খেলে এসেছে ইংল্যান্ড দল। শেষ তিন ম্যাচ লাহোরে খেলতে এসে খাবার নিয়ে এই অভিজ্ঞতার কথা জানান ইংলিশ অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে হারালেও নিজেদের ফেভারিট মনে করছে না মঈন আলী। ভারত, অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন তিনি। তবে নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে বলেও মনে করেন ইংলিশ অধিনায়ক। নিজেদের সক্ষমতা নিয়ে মঈন আলী বলেন, ‘বিপক্ষ হিসেবে আমরা বিপজ্জনক। অনেক দলই আমাদের খেলতে ভয় পাবে। শেষ দুটো ম্যাচের দিকে তাকান। দুটোই আমাদের জিততে হতো। সেটা পেরেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’

মঈনের মতে, তাঁদের এই সিরিজ ৬-১-এ জেতা উচিত ছিল। সিরিজের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে হারটা মানতে পারছেন না। বলেছেন, ‘কম রান তাড়া করেও হারতে হয়েছে। তাই ওই দুটো ম্যাচ নিয়ে হতাশ। না হলে ৬-১-এ জিততাম।’ 

সিরিজ জিতেও ভারতকে সতর্ক করলেন গম্ভীর

শিরোপা জয়ের পর বড় ধাক্কা খেল পাকিস্তান

বাংলাদেশ সিরিজের পর অবশেষে দলে ফিরলেন ভারতীয় ক্রিকেটার

ভারত সিরিজের আগে চোটে কাবু নিউজিল্যান্ড

বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

বাংলাদেশকে ধবলধোলাইয়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজের

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

রাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচ