হোম > খেলা > ক্রিকেট

বিপিএলের লোগোতে চমকে দিল বিসিবি

২০২৪ বিপিএল শুরু হতে এখনো বাকি মাসখানেক সময়। আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ না জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পর আয়োজন হবে ১০ম বিপিএল। টুর্নামেন্ট ১৯ কিংবা ২০ জানুয়ারি শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে বিপিএলের আমেজ এখন থেকেই বিসিবি আনার চেষ্টা করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

আজ যেমন রিকশার নকশা চিত্র ব্যবহার করে একটি পোস্টার বা কার্ড প্রকাশ করা হয়েছে ফেসবুকে। কদিন আগে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ‘রিকশা ও রিকশাচিত্র’। 

লোগোর দুই পাশে বাংলাদেশের রিকশাচিত্রের নকশা ফুটে উঠেছে। এমন নকশায় বিসিবি বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতিকেই ফুটিয়ে তুলেছে। আজ বিশেষ এই লোগো প্রকাশ করে তারা লিখেছে, ‘ক্রিকেট রোমাঞ্চের জন্য প্রস্তুত হন।’ ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেটের জন্য প্রস্তুত হন দর্শকেরা। চূড়ান্তভাবে রোমাঞ্চকর ক্রিকেট উপভোগ করার সময় এখন।’ ধীরে ধীরে দেশের গর্বের বিষয়ের আরও কিছু প্রতিফলন বিসিবি দেখাতে চায় এবারের বিপিএলে। 

 ২০১১ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান যখন বাংলাদেশে হয়েছিল, তখনো রিকশা ব্যবহার করা হয়েছিল। একে একে ১৪ দলের অধিনায়ক রিকশায় তখন চড়ে বেড়িয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া অনুষ্ঠানে।

নতুন সুযোগ পেয়ে লিটনের প্রতি কৃতজ্ঞ শামীম

নিয়তি মেনে নিয়ে শেষ টি-টোয়েন্টির দিকে তাকিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার ক্রিকেটে ফের সমালোচনার ঝড়, গ্রেপ্তার দুই ক্রিকেটার

সোমবার বুলবুলদের সঙ্গে আইসিসির সভা

বিসিবিতে আমার কোনো লোক নেই: তামিম

শ্রীলঙ্কা ক্রিকেটের হাল ধরলেন সাবেক তিন ক্রিকেটার

শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেই গেল বাংলাদেশ

পদত্যাগ করছেন না তামিম

ড্রেসিংরুমে ই-সিগারেট টেনে শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

পাকিস্তানে উড়াল দিলেন রানা