হোম > খেলা > ক্রিকেট

শেঠি মানসিকভাবে সুস্থ কি না, প্রশ্ন রমিজের

অনেক দিন ধরেই এশিয়া কাপ নিয়ে ভারতের সঙ্গে মনোমালিন্য চলছে পাকিস্তানের, তা এখনো মেটেনি। অনেক আগে ভারত নিশ্চিত করেছে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাবে না তারা। তাই বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি। 

সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এশিয়ার দুই দেশের সমর্থন না পাওয়ায় সর্বশেষ ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজনের কথা জানিয়েছেন শেঠি। ভারতের এক সংবাদমাধ্যমকে এমনটি জানান তিনি। এ নিয়ে এখন পর্যন্ত অন্য দেশ কিংবা ব্যক্তি মন্তব্য না করলেও স্বদেশি রমিজ রাজার তোপের মুখে পড়েছেন পিসিবি সভাপতি। 

শেঠির শুধু সমালোচনাই করেননি সাবেক পিসিবি সভাপতি রমিজ। সঙ্গে বর্তমান সভাপতি মানসিকভাবে সুস্থ কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ক্রিকেটার বলেছেন, ‘পিসিবি সভাপতির মুখে লর্ডসে এশিয়া কাপ হলে দারুণ হবে এমন শোনার পর আমি হতবাক হয়েছি। তিনি মানসিকভাবে সুস্থ আছেন তো? এশিয়া কাপের মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্বকাপের আগে যেন উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে দলগুলো মানিয়ে নিতে পারে।’ 

করের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর সংযুক্ত আরব আমিরাতে করতে চাওয়ার বিষয় নিয়েও শেঠির সমালোচনা করেছেন রমিজ। তিনি বলেছেন, ‘তাঁর আরেকটি বিবৃতি নিয়েও আমি রাগান্বিত, করের ঝামেলার কারণে নাকি আরব আমিরাতে আয়োজন করতে চান পিএসএল। অথচ একদিকে বলছেন ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ, অন্যদিকে বলছে পাকিস্তানে পিএসএল হওয়া উচিত নয়। এটার অর্থ কী?’

অবসরে যাচ্ছেন পাকিস্তানের ‘চাচা’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন সূর্যবংশী

পরিবারের সঙ্গে ঈদের আমেজে ক্রিকেটাররা

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী