হোম > খেলা > ক্রিকেট

বিপদে রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৮২ রান করেছেন নাঈম শেখ। তাঁর তিনশ ছুঁইছঁই ইনিংসে রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়েছে ঢাকা। রাজশাহী এখন ইনিংস হারের শঙ্কায়। ছবি: বিসিবি

ঢাকার বিপক্ষে চাপের মুখে রাজশাহী। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহীতে তৃতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে স্বাগতিকেরা। ঢাকার ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে রাজশাহী অলআউট ১৬২ রানে। ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৫ রান তুলে দিন শেষ করেছে তারা। ইনিংস হার এড়াতে এখনো ১৪৪ রান প্রয়োজন স্বাগতিকদের। প্রথম ইনিংসে ইনিংস সর্বোচ্চ ৫৪ বলে ৫৪ রান করা সাব্বির রহমান ৬৪ রানে অপরাজিত আছেন।

কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচে ড্রয়ের সম্ভাবনাই প্রবল। সিলেটের ৪ উইকেটে ৫৭৫ রানের বিশাল সংগ্রহে অবদান রেখেছেন তিন সেঞ্চুরিয়ান জাকির হাসান, অমিত হাসান ও আশরাফুল হাসান রিহাদ। অমিত ১৭১ এবং রিহাদ ১০১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

বগুড়ায় চট্টগ্রামও বড় সংগ্রহের পথে। ময়মনসিংহের ৪৬৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪২৪ রান করেছে চট্টগ্রাম। শাহাদাত হোসেন ৯৫ এবং মাহমুদুল হাসান ৭৬ রান করেছেন।

দিনের আরেক খেলায় সিলেটে ফজলে রাব্বির সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বরিশাল। রংপুরের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করেছে দলটি। ২০০ বলে ১২৪ রান করেছেন রাব্বি, যা তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে ১১তম সেঞ্চুরি। ৪১ রানের লিড পাওয়া বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫ রান তুলে দিন শেষ করেছে রংপুর।

টাকা ছাড়া এ কেমন নিলাম করল বিসিবি

ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম

পাকিস্তানের বিরুদ্ধে ২ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

‘ফাইনাল খেলতে চায় বাংলাদেশ, এবার আমাদের সামনে দারুণ সুযোগ’

প্রাণঘাতী পিচ নিয়ে কোহলি কী বলেছিলেন, মুখ খুললেন ডু প্লেসি

বাংলাদেশ কেন ওয়েস্ট ইন্ডিজের এত পছন্দের দল

মিরাজের দলে তাসকিন-লিটন-মুমিনুল, কাদের কত দাম

‘বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথমবার দেখছেন’

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন