হোম > খেলা > ক্রিকেট

টাকার বিনিময়ে সমর্থকদের সঙ্গে নৈশভোজ, সমালোচনায় বাবররা

প্রিয় তারকার সান্নিধ্য পেতে কে না চায়! টাকার বিনিময়ে সে সান্নিধ্যের পাশাপাশি নৈশভোজেরও সুযোগ সমর্থকদের করে দিয়েছিল পাকিস্তান দল। ২৫ ডলারের বিপরীতে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানিদের এমন একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ ডিনারের সুযোগ করে দেয় পাকিস্তান দল। 

সঙ্গে প্রিয় ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলার বিষয়টি তো ছিলোই। টাকার বিনিময়ে এমনটা করায় এবার সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। দলটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ তো রীতিমতো ধুয়ে দিয়েছেন দলকে, ‘অফিশিয়াল ডিনারের কথা শুনেছি। কিন্তু এটা ছিল প্রাইভেট ডিনার। কে করেছে এটা! খুবই বাজে কাজ হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে ২৫ ডলার থাকলেই আমাদের খেলোয়াড়দের সঙ্গে দেখা করা যাবে! খোদা না করুক, যদি বাজে কিছু হয়ে যায়, তখন সবাই বলবে ছেলেরা শুধু টাকা কামানোটাই বোঝে!’

পাকিস্তান দলের সঙ্গে এমন বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বহুবার দলটি বিতর্কিত কর্মকাণ্ডে শিরোনাম হয়েছেন। বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের তাই নৈশভোজ নিয়ে সুপরামর্শ দিয়েছেন লতিফ। তিনি বলেছেন, ‘২-৩টি নৈশভোজে তোমরা অংশ নিতেই পারো। তবে বাণিজ্যিক স্বার্থ নেই এমন নৈশভোজে। তোমরা দাতব্য (সংস্থার) এবং তহবিল সংগ্রহের নৈশভোজে যেতে পারো। কিন্তু এই নৈশভোজ না তো ছিল তহবিল সংগ্রহের কিংবা দাতব্যকাজের। পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের নাম জড়িয়ে আছে এটি এমন একটি ব্যক্তিগত অনুষ্ঠান। এমন ভুল আর কোরো না।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের