হোম > খেলা > ক্রিকেট

‘ভারত নয়, চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড’

ক্রীড়া ডেস্ক    

ভারতকে নিয়ে অবস্থান পরিবর্তন করলেন না আমির। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দফায় দফায় ভারতের বিপক্ষে ভবিষ্যদ্বাণী করেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের করা ভবিষ্যদ্বাণী প্রতিবারই ভুল প্রমাণিত হয়েছে। এরপরও নিজের অবস্থান পরিবর্তন করলেন না আমির। তাঁর বিশ্বাস, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড।

সেমিফাইনালে উঠতে পারবে না ভারত–তিনবার এমন মন্তব্য করেছিলেন আমির। এরপর বলেছিলেন, ফাইনালে খেলতে পারবে না সূর্যকুমার যাদবের দল। প্রতিবারই বক্তব্য ভুল প্রমাণিত হওয়ায় ট্রলের শিকার হন আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কিছু দিনে তাঁকে তোপ দেগেছেন ভারতের ভক্তরা। ভবিষ্যদ্বাণী সত্য না হওয়ায় আমিরকে ‘ভুয়া বাবা’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার নবজিৎ সিং সিধু। এত কিছুর পরও ফাইনালেও আমিরের ভবিষ্যদ্বাণী গেল ভারতের বিপক্ষেই।

ভারতের খুব বেশি ক্রিকেটার এবারের বিশ্বকাপে ফর্মে না থাকায় ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন আমির। জিও নিউজের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনি যদি দুই দলের দিকেই তাকান, সেমিফাইনালে নিউজিল্যান্ড যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, তাতে তারা পরিপূর্ণ এক জয়কে সঙ্গী করে ফাইনাল খেলতে নামবে। দল হিসেবে দারুণ পারফর্ম করেছে। কিন্তু আমার মতে, ভারত এখনো কেবল দুজনের ওপর নির্ভর করে খেলছে। তাদের দলে যশপ্রীত বুমরা ও সঞ্জু স্যামসনের প্রভাব অনেক বেশি।’

নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার ব্যাখ্যাও দিয়েছেন আমির, ‘যে মাঠে (নরেন্দ্র মোদি স্টেডিয়াম) খেলা হবে, নিউজিল্যান্ড সেখানে সহজেই মানিয়ে নিতে পারে। মুম্বাইয়ের মতো নয় যে এখানে আড়াইশ বা পৌনে তিনশ স্কোর হবে। বোলিংয়ের তুলনা করলে, নিউজিল্যান্ডের বোলিং বেশি ভালো ফর্মে আছে। ভারতীয় দলে বুমরা ছাড়া কেউ এত ভালো ফর্মে নেই। মাঝের ওভারগুলোতে বরুণ ফর্মে নেই, ধুঁকছে। হার্দিকও ভুগছে; সে শুধু মাঝে দু-একটি ওভার ভালো করছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড (জিতবে)।’

ইরান যুদ্ধে স্থগিত হতে পারে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের চারজন, নেই নিউজিল্যান্ডের কেউ

ভারতের বিশ্বকাপ জয়ী কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

চাকরি ছেড়েও মায়ের কাছে থাকা হলো না সাংবাদিক রাজুর

‘ভারতই এই শিরোপার যোগ্য দাবিদার ছিল’

‘ভারত বিশ্বকাপ জেতে, পাকিস্তান কেনিয়া-উগান্ডাকে হারিয়েই উদ্‌যাপন করে’

বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান

‘ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে ভারত’

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত

ওয়ানডেতে আগের অবস্থায় ফিরতে চায় বাংলাদেশ