হোম > খেলা > ক্রিকেট

আমলার রেকর্ড ভাঙলেন বাবর, ধারেকাছেও নেই কোহলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও বাবর আজমের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। দুর্দান্ত এক সেঞ্চুরিতে গতকাল লাহোরে দলকে রেকর্ড জয় এনে দিয়েছেন। দলীয় রেকর্ডের সঙ্গে নিজেও রেকর্ডের পাতায় নাম তুলেছেন।

সবচেয়ে কম ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন বাবরের দখলে। এই রেকর্ডে পাকিস্তান অধিনায়কের ধারেকাছেও নেই বিরাট কোহলি। 

প্রথম ম্যাচে হাসিম আমলার দ্রুততম ৪ হাজার রানের রেকর্ড ভাঙতে না পারলেও গতকাল ভেঙেছেন আমলার আরেকটি রেকর্ড। ওয়ানডেতে  দ্রুততম ১৫ সেঞ্চুরির রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই ওপেনারকে। ১৫ সেঞ্চুরি পেতে বাবর খেলেছেন ৮৩ ইনিংস, সেখানে আমলার লেগেছিল ৮৬ ইনিংস। 

কোহলি আছেন এই তালিকার ৩ নম্বরে। ইনিংসের হিসাবে বাবরের চেয়ে যোজন যোজন পিছিয়ে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ১৫ ওয়ানডে সেঞ্চুরি করতে কোহলি সময় নিয়েছেন ১০৬ ইনিংস। কোহলির পর এই তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। এই দুজনই ১৫ সেঞ্চুরি করতে খেলেছেন ১০৮ ইনিংস।

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ