হোম > খেলা > ক্রিকেট

লিটনের দলে খেলতে যাচ্ছেন আফিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এবার যেন বাংলাদেশি ক্রিকেটারদের হিড়িক পড়েছে! কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য এবার প্রস্তাব পেয়েছেন আফিফ হোসেন। আজকের পত্রিকাকে আফিফ নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন আফিফ। আজ বিকেলে তিনি কানাডার উদ্দেশ্য রওনা দেবেন। আফিফ খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। 

এই দলে শুরু থেকে খেলছেন আরেক বাংলাদেশি লিটন দাস। গ্রুপ পর্বে সারে জাগুয়ার্সের আর দুটি ম্যাচ বাকি আছে। পাঁচ ম্যাচে ২ জয়, এক হার ও দুই পরিত্যক্ত মিলিয়ে তাদের পয়েন্ট ছয়।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিনে আছে সারে জাগুয়ার্স। সেরা চারে যেতে না পারলেও অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন আফিফ।

বড় জয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন হোয়াটমোর

ক্রিকেট খেলতে ভারত কি বাংলাদেশে আসবে

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’

চ্যাম্পিয়ন হওয়ার পরও সতীর্থদের সঙ্গে কেন উদ্‌যাপন করেননি সোহান

যেভাবে তৈরি হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পিচ

মোস্তাফিজকে দলে নিয়ে কী লিখল দুবাই

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে কী করতে হবে বাংলাদেশের

হাতে এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ