হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে ভারী বর্ষণ, দ্বিতীয় সেশন নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক    

বৃষ্টিতে খেলা বন্ধ। ছবি: আজকের পত্রিকা

আকাশে মেঘ জমেছিল মধ্যাহ্ন বিরতির সময়ই। সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরতেও সময় লাগেনি। দুপুরের খাবার শেষ করে তাই আর মাঠে ফেরা হয়নি বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটারদের। ভারী বর্ষণের কারণে শেরেবাংলায় দুই দলের দিনের দ্বিতীয় সেশনের খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, মিরপুরে বৃষ্টি থামার কোনো নাম নেই। থেমে থেমে ভারী বজ্রপার্ত হচ্ছে। বৃষ্টির কারণে উইকেট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। কাভারের ওপর এবং মাঠের বিভিন্ন জায়গায় পানি জমেছে। গ্যালারিতে থাকা দর্শকেরা আশ্রয় নিয়েছেন স্টেডিয়ামের ছাউনিতে।

বৃষ্টির যে অবস্থা, তাতে সহসা খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে দ্বিতীয় সেশনের খেলা ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে বৃষ্টির কারণে গতকালও শেষ সেশনে লম্বা সময় খেলা বন্ধ ছিল। পরে বৃষ্টি থামলে ফের বল মাঠে গড়ায়। বৃষ্টি নামলেও অবশ্য খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। শেরেবাংলার ড্রেনেজ সিস্টেম খুবই উন্নত মানের হওয়ায় বৃষ্টির থামার পর খেলা শুরু হতে খুব বেশি সময় লাগে না। বৃষ্টি থামার ৫০ থেকে সর্বোচ্চ ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার জন্য উপযোগী করে তোলা সম্ভব।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্বস্তিতেই লাঞ্চে গেছে বাংলাদেশ দল। ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৯৩ রান। ক্রিজে টিকে গেছেন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক। সব মিলিয়ে দুপুরের খাবার খেতে যাওয়ার আগে ১২০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। শান্ত ৩৪, মুমিনুল ৩৭ রান নিয়ে ব্যাট করতে নামবেন। এর আগে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ইনিংস থেমেছে ৩৮৬ রানে। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শান্তর দল।

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ