হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ না খেললে বাংলাদেশের পথে হাঁটবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে না গেলেও বাংলাদেশের ক্রিকেটারদের অবসরের ফুরসত থাকছে না। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নামের একটি টুর্নামেন্টে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই পথে হাঁটতে পারে পাকিস্তান।

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। লিটন দাসদের প্রতি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণকে অন্যায় বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন নাকভি। বিশ্বকাপে অংশগ্রহণ কিংবা বর্জনের বিষয়ে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানাতে চেয়েছেন পিসিবি প্রধান। আলোচিত ইস্যুতে এরই মধ্যে নতুন খবর দিল জিও সুপার। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আজ ফের শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন নাকভি। সেখানেই চূড়ান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জিও সুপার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় তাহলে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে কলম্বোর উদ্দেশ্য দেশ ছাড়বে পাকিস্তানের ক্রিকেটাররা। সে ক্ষেত্রে আজই দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হবে। জার্সি উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বিশ্বকাপ বয়কট করলেও বিকল্প ভেবে রেখেছে পিসিবি। বাংলাদেশের মতো নিজেদের মধ্যে ভাগ হয়ে টুর্নামেন্ট খেলবে পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান জাতীয় দল, শাহিনস ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ৪ দলের একটি টুর্নামেন্ট আয়োজন করবে পিসিবি, জানিয়েছে জিও সুপার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত যাই আসুক না কেন, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

বাংলাদেশকে সমর্থনে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান

অদম্য টি-টোয়েন্টিতে কে কোন দলে

চাকিংয়ের অভিযোগের পর হাস্যরসের জন্ম দিলেন পাকিস্তানি বোলার

সেঞ্চুরি নয়, ভারতীয় ব্যাটারের কাছে দলের স্বার্থ সবার আগে

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিরিজ হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

ভারত ও আইসিসিকে ধাঁধায় রেখেছে পাকিস্তান

বিশ্বকাপে পাকিস্তান-ভারত লড়াই, দেখবেন কীভাবে

বড় জয়ে বিশ্বকাপ শেষ করল তামিমরা