হোম > খেলা > ক্রিকেট

তিন স্পিনার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে এর আগে কখনো ওয়ানডে সিরিজে জিততে পারেননি সাকিব-তামিমরা। নিজেদের মাঠে আরো একবার সেই সুযোগ তাঁদের সামনে। সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে দুই পেসার—তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও আছেন একাদশে। সর্বশেষ গত বছর জিম্বাবুয়ে সিরিজে খেলেছিলেন এই বাঁহাতি স্পিনার। তাঁর সঙ্গে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ তো আছেনই।

ইংল্যান্ড খেলছে তিন পেসার নিয়ে—জফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উড। মঈন আলী ও লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে স্পিন অলরাউন্ডার উইল জ্যাকসও আছেন।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেদেহী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি