হোম > খেলা > ক্রিকেট

৪৮ ধাপ এগোলেন বাংলাদেশের সুলতানা

ক্রীড়া ডেস্ক    

৪৮ ধাপ এগিয়েছেন সুলতানা খাতুন। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কা সিরিজটা বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতোই। ঘরের মাঠে ওয়ানডে, টি-টোয়েন্টি দুটি সিরিজই হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পরও কয়েক জনের উন্নতি হয়েছে। যাঁদের মধ্যে সুলতানা খাতুন লম্বা লাফ দিয়েছেন।

মেয়েদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং আজ আইসিসি হালনাগাদের পর বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন সুলতানা। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৫৪০। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন সুলতানা। এই সিরিজে তাঁর ইকোনমি ছিল ৫.৮০।

হালনাগাদের পর টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার ৫৫, ৩৭ ও ৬২ নম্বরে অবস্থান করছেন। যাঁদের মধ্যে সুপ্তা ১০ ধাপ এগিয়েছেন। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৪৯৯। ৫ ও ১৯ ধাপ এগিয়েছেন দিলারা ও স্বর্ণা। দিলারা ও স্বর্ণার রেটিং পয়েন্ট ৪২৮ ও ৩৯৩।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে স্বর্ণা, দিলারা ও সুপ্তা করেছেন ৭৬, ৫৫ ও ৪৫ রান। যাঁদের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বর্ণার অপরাজিত ৪৪ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে। সমান ৩৯৩ রেটিং পয়েন্ট নিয়ে স্বর্ণার সঙ্গে যৌথভাবে ৬২ নম্বরে আয়ারল্যান্ডের লি পল। পল পিছিয়েছেন এক ধাপ।

সুপ্তা-সুলতানাদের কয়েক জন সতীর্থের অবনতিও হয়েছে। ৪ ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি সিরিজে কেবল ২০ রান করেছেন তিনি। এদিকে সাত ধাপ পিছিয়ে র‍্যাঙ্কিংয়ের ৪৫ নম্বর ব্যাটার সোবহানা মোস্তারি। আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে ফাহিমা খাতুন। এক ধাপ পিছিয়ে নাহিদা আক্তার অবস্থান করছেন ৩০ নম্বরে। নাহিদা পেয়েছেন ২ উইকেট।

বাংলাদেশ সিরিজ কাঁপিয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৫ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন লঙ্কান অধিনায়ক।

৫০৮ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের অবস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।বোলার ও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও এক নম্বর স্থানের কোনো পরিবর্তন হয়নি। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোলের রেটিং পয়েন্ট ৮১৫। ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রাপ্তি শুধু রাজশাহীতে প্রথম ওয়ানডে জয়। তারপর টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

বুমরা নিজেকে কোথায় হারালেন

‘টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে কখনোই আমাকে মূল্যায়ন করা হয়নি’

‘আইপিএল হাস্যকর এক টুর্নামেন্ট হয়ে গেছে’

‘অতীত ভুলে যাই, ভবিষ্যৎ নিয়েও ভাবি না’

বুলবুলদের করা আঞ্চলিক কমিটি বিলুপ্ত করলেন তামিমরা

চ্যাম্পিয়ন আবাহনীর হার, জিতল মোহামেডান

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

২০ হাজার কোটি টাকায় আইপিএলের দল কিনেও বিপদে মালিকপক্ষ

ধবলধোলাইয়ের পর আইসিসির শাস্তিও পেলেন জ্যোতি