হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। ছবি: সংগৃহীত

২২ বছর পূর্ণ করে ফেলেছেন। এই সময়ে অনেকের আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর খেলাও হয়ে যায়। কিন্তু মাহফিজুল ইসলাম রবিনের সেই সুযোগ মেলেনি। এমনকি প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন একটা অভিজ্ঞ নন। সর্বসাকল্যে খেলেছেন ৭০ ম্যাচ খেলেছেন। আর এই অল্প কয়েক ম্যাচেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

বিসিবি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রবিনই সবচেয়ে বড় চমক। এবার দেখা যাক পেশাদার ক্রিকেটে ৭০ ম্যাচের কয়টি কোন টুর্নামেন্টে খেলেছেন রবিন। ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৪১ ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচ এবং খেলেছেন ১০ টি-টোয়েন্টি।

যে লাল বলের ক্রিকেটে রবিন কম ম্যাচ খেলেছেন, সেই সংস্করণেই এবার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হতে যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক ঘরোয়া ক্রিকেটে সাদা পোশাকে তাঁর পারফরম্যান্স কেমন। ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৩৩.৬৭ গড়ে করেছেন ১১৪৫ রান। ৪ সেঞ্চুরির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৩ ফিফটি।

পরিসংখ্যান একটু ভেঙে দেখলে বোঝা যাবে, রবিন সময়ের সঙ্গে কতটা পরিণত হয়ে উঠেছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৭২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ময়মনসিংহের হয়ে পাঁচ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। যাঁর মধ্যে রয়েছে একটা ডাবল সেঞ্চুরিও। গড় ৭৪.৬৬। রবিনের এই ডাবল সেঞ্চুরি এসেছে বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৩৫১ বলে ২০ চার ও ২ ছক্কায় ২১৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। রানবন্যার সেই ম্যাচ ড্র হলেও রবিন হয়েছেন ম্যাচসেরা।

৭০০০ রানের মাইলফলকে মুশফিকই প্রথম

বাংলাদেশ দলে চমক রবিন

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

সিলেটের ঐতিহাসিক ইনিংস হৃদয়ের কাছে কেন ‘স্পেশাল’ নয়

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান

‘কাউকে এক দিন-দুই দিন দেখে বিচার করা ঠিক না’

কোহলিকে লক্ষ্য করে ব্যাট ছোড়ার ঘটনা ভাইরাল

বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির আসল ঘটনা আগেই জানিয়েছিলেন খাজা

আরও বড় কর, আরও বড় কর—হৃদয়কে বলেছিলেন মুশফিক