হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রামে বিপিএলের টিকিটের দাম কত

নবম বিপিএলের ঢাকা পর্ব শেষ হয়েছে গতকাল। দুই দিন বিরতি দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। আজ চট্টগ্রাম পর্বের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। ঢাকার মতো চট্টগ্রামেও সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ দেড় হাজার টাকায় পাওয়া যাবে টুর্নামেন্টের টিকিট।

সর্বোচ্চ দেড় হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট। আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের দাম এক হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। পূর্ব ও পশ্চিম স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ ও ২০০ টাকা।

বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে রয়েছে টিকিট বুথ। সকাল সাড়া নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টিকিট বুথ খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট।

পরশু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে বেলা দুইটায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাতটায় খেলবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়

তদন্ত চলাকালে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আদালতে লঙ্কান ক্রিকেটার

পাকিস্তান বোর্ডকে ধুয়ে দিলেন ইউনিস খান

হঠাৎ কেন অবসরে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার

এবার বোর্ডের বিরুদ্ধে আপিল করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

কৌশলের ওস্তাদসহ মোস্তাফিজকে আর কী কী নামে ডাকল লাহোর

‘আমাদের ক্রিকেটের অভিভাবকেরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন’

বিগ ব্যাশের বর্ষসেরার পুরস্কার পেলেন রিশাদ