হোম > খেলা > ক্রিকেট

পদত্যাগ না করলে বাবরকে সরিয়ে দেবে পিসিবি

আগেও নেতৃত্বের সমালোচনা শুনতে হয়েছে বাবর আজমকে। সে সময় অবশ্য সমালোচনা শুনলেও তাঁর পাশে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার আর দায়িত্বে থাকতে পারছেন না। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের দাবি তেমনি আভাস দিয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সব সংস্করণের নেতৃত্ব থেকে বাবরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। প্রতিবেদন সত্যি হলে বাবরের অধিনায়কত্বের সমাপ্তি হতে যাচ্ছে। 

বাবর অবশ্য চাইলে স্বেচ্ছায় সরে যেতে পারেন। পাকিস্তানের বর্তমান অধিনায়ক পদত্যাগ করলে তা মঞ্জুর করবে পিসিবি। কিন্তু তা না করলে তিন সংস্করণ থেকে তাঁকে সরিয়ে দেবে। তাঁর বদলে নতুন অধিনায়ক হিসেবে শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদির নাম শোনা যাচ্ছে। 

টেস্টের অধিনায়কত্ব পেতে পারেন ব্যাটার মাসুদ। আর সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব পেসার শাহিনের কাঁধে থাকতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে সূত্র। সর্বশেষ দুই টুর্নামেন্টে বাবরের ফর্মও খুব একটা ভালো ছিল না। বিশ্বকাপে ৪ ফিফটিতে ৩২০ রান করলেও তাঁর সহজাত ব্যাটিংটা ছিল না। 

শুধু বাবরের ভাগ্য নয়, পাকিস্তানের বিদেশি কোচিং স্টাফের ভাগ্যও সুতোয় ঝুলছে, যার সিদ্ধান্ত আজ হতে পারে বলে জানিয়েছে জিও নিউজ। সবার সঙ্গে আলোচনায় বসার কথা পিসিবি সভাপতি জাকা আশরাফের। ইতিমধ্যে গতকাল ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আশরাফ। আলোচনায় ছিলেন আকিব জাভেদ, ইউনিস খান ও ওয়াহাব রিয়াজের মতো তারকারা।

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ