হোম > খেলা > ক্রিকেট

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহামেডানের তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল লিজেন্ডস অব রূপগঞ্জের হাবিবুর রহমান সোহানের ১৫ বলে ফিফটির রেকর্ড। ছবি: বিসিবি

বিধ্বংসী ব্যাটিংয়ে অভ্যস্ত হাবিবুর রহমান সোহানের কাছে বোলার, টুর্নামেন্ট বলে কোনো কথা নেই। আজ মিরপুর শেরেবাংলায় নাহিদ রানাকে পিটিয়ে এক ওভারে ২৬ রান নিয়েছেন সোহান। ১৫ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিজেন্ডস অব রূপগঞ্জের সোহান। তাঁর রেকর্ডের দিনে হয়েছে ৬ সেঞ্চুরি।

ঈদুল আজহার ছুটির পর আজ শুরু হয়েছে ডিপিএল। আন্তর্জাতিক ক্রিকেটে ছড়ি ঘোরানো রানা এবারের ডিপিএলে প্রথমবার খেলতে নেমে বেধড়ক পিটুনি খেয়েছেন। রানাকে বেধড়ক পিটুনি দেওয়া সোহান ফিফটি করেন তাইজুলকে চার মেরে। ১৫ বলে ফিফটি করে পারভেজ হোসেন ইমনের সঙ্গে যৌথভাবে দ্রুততম ফিফটির কীর্তি গড়েন সোহান। সোহানের ২৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় সাজানো ৫৯ রানের ইনিংসে ৩৪০ রান তাড়া করে জয়ের সম্ভাবনা থাকলেও লিজেন্ডস অব রূপগঞ্জ ৩৪ ওভারে গুটিয়ে গেছে ২৩২ রানে। মোহামেডানের ১০৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন তাওহীদ হৃদয়। ১০৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় করেছেন ১০১ রান।

হৃদয়ের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন আবাহনীর মাহিদুল ইসলাম অঙ্কন, প্রাইম ব্যাংকের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দীপু, অগ্রণী ব্যাংকের মাহফিজুল ইসলাম রবিন এবং সিটি ক্লাবের আব্দুল্লাহ আল মামুন।বিকেএসপির চার নম্বর মাঠে অঙ্কনের ৯৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৩১৫ রান করে আবাহনী। জবাবে গুলশান ক্রিকেট ক্লাব ১৪২ রানে গুটিয়ে যায়। আবাহনীর ১৭৩ রানের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন অঙ্কন।

বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবের দেওয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করে অগ্রণী ব্যাংক দুই বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। অগ্রণীর ওপেনার রবিন ১৪১ বলে ১৪৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। তাতে আল মামুনের ১৫১ রানের ইনিংস বৃথা গেছে।

পিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক তানজিদ তামিম (১১৯) ও দীপুর (১০৯) সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান করেছে। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২১ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা হয়নি। ডিএলএস মেথডে ১৫৫ রানের জয় পায় প্রাইম ব্যাংক।

বসুন্ধরা স্পোর্টস ক্লাবে ঢাকা লেপার্ডস-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি হয়েছে লো স্কোরিং থ্রিলার। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ঢাকা লেপার্ডস ৩৫.৩ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার মোহাম্মদ রুবেল ৭.৩ ওভারে ২৩ রানে ৬ উইকেট নিয়েছেন। ১৮ ওভার আগে তাঁর দল জিতলেও হারিয়েছে ৯ উইকেট। ১ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা

ঢাকায় এসে বিসিবি নিয়ে কী তথ্য নিল আইসিসি

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন দলে

বিসিবির তথ্য নিতে দ. আফ্রিকা-জিম্বাবুয়ের প্রতিনিধি পাঠাচ্ছে আইসিসি

আইপিএলে আগে যা দেখা যায়নি, তাই করে দেখালেন সূর্যবংশী

দ্বিতীয়বার আইপিএল জিতে কোহলির সেই স্বপ্ন এখন সত্যি

এবার নেদারল্যান্ডসের কাছেও হার জ্যোতিদের