হোম > খেলা > ক্রিকেট

টেস্টের ১৫০ বছর পূর্তির ম্যাচে থাকছেন এক বিশেষ অতিথি

ক্রীড়া ডেস্ক    

মেলবোর্নে দেড়শ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট হবে আগামী বছরের মার্চে। ছবি: ক্রিকইনফো

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, রাজা তৃতীয় চার্লসসহ বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা উপস্থিত থাকবেন মেলবোর্নে টেস্টের ১৫০তম বার্ষিকী উপলক্ষে। নিমন্ত্রণপত্র অতিথিদের কাছে পাঠানো হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ ) নিশ্চিত করেছে। সিএ’র প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘রাজা অথবা রাজপরিবারের প্রতিনিধি উপস্থিত থাকতে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সরকারের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।’

ব্যালটের মাধ্যমে এরই মধ্যে ২০২৭ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে বলে শোনা গেছে। দেড়শ বছর পূর্তির এই ম্যাচ উপলক্ষে বিশাল পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গ্রিনবার্গ। সিডনি মর্নিং হেরাল্ডকে সিএ’র প্রধান নির্বাহী বলেন, ‘ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যেন সঠিকভাবে উদ্‌যাপন করা যায়, সেই চেষ্টা করছি। মেলবোর্নে কিংবদন্তিদের স্বাগত জানাতে অপেক্ষা করছি।’

বর্তমানে পাঁচ দিনে টেস্ট ম্যাচের ফল আসে খুব কম ম্যাচেই। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে যে এমন ঘটনা ঘটবে না, সেটার কি কোনো নিশ্চয়তা আছে? একারণেই প্রথম দিন থেকে রাজপরিবারের সদস্যরা যাতে খেলা দেখতে পারেন, সেই ব্যবস্থা করে দিতে চান গ্রিনবার্গ। সিএ’র প্রধান নির্বাহী বলেন, ‘আধুনিক যুগে বেশির ভাগ টেস্ট পাঁচ দিন পর্যন্ত হয় না। আমরা চাইব যেন রাজা ও তাঁর পরিবার ম্যাচের প্রথম থেকেই উপস্থিত থাকেন।’

মেলবোর্নে এখন পর্যন্ত ১১৮ টেস্ট হয়েছে। তবে দিবারাত্রির কোনো টেস্ট হয়নি। ২০২৭ সালের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট হতে চাচ্ছে গোলাপি বলে। এর আগে ১৮৭৭ সালে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। মেলবোর্নে অনুষ্ঠিত সেই টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলবোর্নে হবে টেস্ট ইতিহাসের দেড়শ বছর পূর্তির এই ম্যাচ।

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান কোচকে বরখাস্তের দাবি

বিপিএলে রেকর্ড বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার পেলেন তাসকিন

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন ভরাডুবি হবে, আগেই জানতাম’

আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও দুই কর্মকর্তা

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

‘পাকিস্তানকে মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

ওয়াকারের পরামর্শ কতটা কাজে দিচ্ছে রানার

নারী বিপিএল ৩ মাস পেছাল বিসিবি

নাহিদ রানার প্রশংসায় পাকিস্তান কোচ