হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের পাওয়ার হিটিং কোচ এনেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শুরুটা হবে এক দিনের ম্যাচ দিয়ে। এ সময় তামিম ইকবাল, সাকিব আল হাসানদের পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে কাজ করবেন আলবি মরকেল। তামিম-সাকিবদের কয়েক দিন পাওয়ার হিটিংয়ে পরামর্শ দেওয়ার কথা রয়েছে সাবেক এই প্রোটিয়া ব্যাটারের।

আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজে মরকেল পাঁচ দিন পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।’

তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ। আজ নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি আন্তদলীয় ম্যাচ খেলবেন তামিমরা। তারপর প্রোটিয়াদের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ মার্চ আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত তিনটি ওয়ানডে খেলবে তাঁরা।

এশিয়া কাপের সম্ভাব্য তিন ভেন্যুর নাম জানাল বিসিবি

জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ