হোম > খেলা > ক্রিকেট

তাঁরাও জানেন…

নিজস্ব প্রতিবেদক, দুবাই থেকে

বিপিন দানি থাকেন মুম্বাইয়ে; কিন্তু লেখেন শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে। গতকাল বিকেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ডাইনিংয়ে দেখা হতেই জানতে চাইলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে কোন হোটেলে পাওয়া যাবে।

দুই হোটেলে—এমন উত্তর শুনে একটু অবাকই হলেন বিপিন। ভারতীয় সিনিয়র সাংবাদিককে বিষয়টি খুলে বলা হলো। দলের সঙ্গে যেহেতু তাঁকে বসতে হয়, টিম হোটেল হিলটনে নিয়মিত আসেন। তবে তিনি থাকছেন ইন্টারকন্টিনেন্টালে। বিপিন কেন বিসিবি সভাপতির সন্ধানে আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ কভার করতে আসা ভারতের একাধিক সাংবাদিকের কৌতূহল দেখা গেল বিসিবির সভাপতিকে নিয়ে।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজ দারুণ এক শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। মেক শিফট ওপেনার হিসেবে মিরাজ যখন ব্যাট করছেন, ডাইনিংয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদক অরনি বসু জানতে চাইলেন, ‘মিরাজ কি এখন বিসিবি সভাপতির ফোন ধরছেন…?’ পাশে বসা ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার দীপ দাসগুপ্ত বেশ কৌতূহলী চোখে জানতে চাইলেন বিষয়টা।

অরনিই খুলে বললেন, ২০১৯ সালের খেলোয়াড় আন্দোলনের সময় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন বিসিবি সভাপতি। সিনিয়রদের পাশাপাশি তিনি ফোন দিয়েছিলেন জুনিয়র ক্রিকেটারদেরও। এঁদের একজন ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তখন ফোন ধরেননি মিরাজ। সে কারণে বেশ কষ্ট পেয়েছিলেন, বিসিবির প্রধান পরে নিজেই তা জানিয়েছিলেন। সব শুনে দীপের অভিব্যক্তি কী, সেটা আর কি বলতে হবে!

নাঈম শেখের ট্রিপল সেঞ্চুরির আক্ষেপ, রবিনের ডাবল সেঞ্চুরি

ভারত সিরিজের মাঝে দলে কেন এত পরিবর্তন

পাকিস্তান গোলাপি জার্সি পরে খেলছে কেন

ওয়াকার-শোয়েব আখতারের রেকর্ড ভাঙলেন আফ্রিদি

৫ বলে খেলা শেষ করে উগান্ডা যেখানে ছাড়িয়ে গেল বাংলাদেশ-ভারতকেও

ডি থ্রি টুর্নামেন্টের সূচি জানাল বিসিবি

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

জাতীয় লিগে নাঈম-মাহফিজুলের সেঞ্চুরি

শেষ ১৭ বলে ৪৬ রান করে জিতল ভারত