হোম > খেলা > ক্রিকেট

বাটকে পাকিস্তানের নির্বাচক প্যানেলে দেখে ক্ষুব্ধ রমিজ 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে রমিজ রাজা নেই প্রায় এক বছর। পিসিবি প্রধানের দায়িত্বে না থাকলেও পাকিস্তান ক্রিকেট নিয়ে তাঁকে নানারকম সমালোচনা করতে দেখা যায়। তেমনি পিসিবির বর্তমান নির্বাচক প্যানেল দেখে ক্ষোভ ঝেরেছেন রমিজ। 

পিসিবি এখন সাবেক ক্রিকেটারদের দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে। ওয়াহাব রিয়াজকে করা হয়েছে পিসিবির প্রধান নির্বাচক। নির্বাচক প্যানেলে গতকাল যুক্ত হয়েছেন তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাট। ওয়াহাব রিয়াজের সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে কাজ করবেন আকমল, ইফতিখার ও বাট। পিসিবি গতকাল এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে। যার মধ্যে আকমল, ইফতিখারের আগে নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও পিসিবিতে আনুষ্ঠানিকভাবে এবার কাজ করতে যাচ্ছেন বাট। আর ২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে তাঁর (বাট) আন্তর্জাতিক ক্রিকেটই শেষ হয়ে যায়। ১৩ বছর আগে পাকিস্তানের অধিনায়কও ছিলেন বাট। নির্বাচক প্যানেল নিয়ে ক্রিকবাজকে রমিজ বলেন, ‘এমন নির্বাচক প্যানেল থাকা পাগলামির ব্যাপার। যেখানে একজনের সিদ্ধান্তে স্বজনপ্রীতির ছাপ থাকতে পারে। আরেকজন ফেঁসে গিয়েছিল ম্যাচ ফিক্সিংয়ে।’ 

বাটের সঙ্গে ২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। যার মধ্যে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। পাকিস্তানের বাঁহাতি পেসার জাতীয় দলে ফেরার পর তাঁকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রমিজ। ২০২০ সালে রমিজ বলেছিলেন, ‘আপনি আমাকে যা-ই বলুন না কেন, এসব বাজে ক্রিকেটারদের মুদি দোকানের ব্যবসা শুরু করা উচিত। এসব তারকা ক্রিকেটারদের ছাড় দিলে তারা যে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

অবসরে যাচ্ছেন পাকিস্তানের ‘চাচা’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন সূর্যবংশী

পরিবারের সঙ্গে ঈদের আমেজে ক্রিকেটাররা

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী