হোম > খেলা > ক্রিকেট

সাকিব–মোস্তাফিজকে মন্ত্রিপরিষদ সচিবের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আইপিএল খেলে ভারত থেকে দেশে ফিরে নিয়মমতো কোয়ারেন্টিনে থাকায় দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের আনোয়ারুল বলেছেন, ভারত থেকে যাঁরা আসছেন, তাঁরা সবাই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকছেন। এমনকি দুজন খেলোয়াড় সাকিব ও মোস্তাফিজও মেনেছেন। ‘ক্রিকেট বোর্ড বলার পর আমরা সাকিব ও মোস্তাফিজকে বোঝালাম, তোমরা আমাদের সবার আদর্শ। তোমরা যদি (কোয়ারেন্টিন) মানো তাহলে সবার জন্য সুবিধা। তারা ভালো সহযোগিতা করেছে। আমরা ধন্যবাদ জানাই সাকিব ও মোস্তাফিজকে।’ —বলছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

এবারের আইপিএল মাঝপথে স্থগিত হলে গত ৬ মে দেশে ফেরেন সাকিব ও মোস্তাফিজ। এরপর থেকে ঢাকার দুটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তাঁরা। সরকারি নির্দেশনা অনুযায়ী ১৯ মে পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার কথা ছিল তাঁদের। কোয়ারেন্টিনে থাকার সময় দুই দফায় কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল আসে দুই ক্রিকেটারের। পরে বিসিবির অনুরোধে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত সময়ের দুই দিন আগে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেয় তাঁদের।

হারের বৃত্তে আটকে থাকা কলকাতার ‘বড় ভুল’ কোথায়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

বুলবুলের শুরু করা প্রোগ্রামের ‘ফিনিশিং’ দিলেন তামিম

সুযোগ পেলে পিএসএলে ফিরতে চান শরীফুল

বাংলাদেশের ‘ট্রাম্পকার্ড’ রানাকে কোন কৌশলে সামলাবে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল নিয়ে কী বলছেন বাংলাদেশ কোচ

বিসিবি সভাপতির পদে বারবার পরিবর্তনে মোটেও অবাক হননি বাংলাদেশ কোচ

হারের পর শাস্তিও পেলেন কলকাতা অধিনায়ক

বিশ্ব ক্রিকেটে ভারতের ‘অরওয়েলীয়’ নিয়ন্ত্রণ দেখছে উইজডেন

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত