হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটারদের জরিমানার খবর উড়িয়ে দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দলের প্রতিটি খেলোয়াড়ের ওপর ৫০ লাখ রুপি করে জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে পিসিবির মিডিয়া বিভাগের প্রধান আমির মীর এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পিসিবি কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব। এ ধরনের জরিমানার কোনো নজির বা বিধান নেই।’

ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয় পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে ৬১ রানের হারের পর তাদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সে ম্যাচে ভারতের করা ১৭৫ রানের জবাবে মাত্র ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সালমান আলী আগাদের বিদায়ের পরই জরিমানার গুঞ্জন সামনে আসে। টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

মিরাজের কাছে রানআউট হয়ে আবার শাস্তিও পেলেন সালমান

‘গলির ক্রিকেট বয়ের মতো আচরণ করেছে মিরাজ’

পিএসএল ছেড়ে আইপিএলে মুজারাবানি, আইনি পদক্ষেপের হুমকি পিসিবির

রানআউট বিতর্কে সাবেকদের তোপের মুখে মিরাজ

মিরাজের জায়গায় থাকলে সালমান কি রানআউট করতেন

‘মিরাজ কোনো ভুল করেনি’

এটা চ্যারিটি লিগ নয়, আন্তর্জাতিক ম্যাচ—সালমানের রানআউট প্রসঙ্গে লিটন

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান