২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহের মধ্যেই জমে উঠেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিষ্পত্তি হয়েছে ডাবল সুপার ওভারে। এর আগে ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর প্রথম দিন নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের জিততে ঘাম ছুটে গিয়েছিল। পরের দিন (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি নেপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রানরেট এবারের বিশ্বকাপেই। এখন পর্যন্ত যে ১৫ ম্যাচ হয়েছে, তাতে রানরেট উঠেছে ৮.৫৫। শুধু অঘটনটাই বাকি। আজ দুটি ম্যাচে অঘটন ঘটানোর সুযোগ রয়েছে তুলনামূলক দুর্বল দলের। সকাল ১১ টা ৩০ মিনিটে মাঠে নামছে শ্রীলঙ্কা-ওমান। পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে ওমান। আর রাতে দিল্লিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে নামিবিয়া। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কা-ওমান
বেলা ১১টা ৩০ মিনিট
সরাসরি
ইতালি-নেপাল
বিকেল ৩টা ৩০ মিনিট
সরাসরি
ভারত-নামিবিয়া
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সরাসরি
টি স্পোর্টস ও নাগরিক টিভি