হোম > রাজনীতি

বুধবার রাজধানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল বুধবার সকাল ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘আমরা ১৩ দফা বাস্তবায়ন, কারাবন্দী নেতা-কর্মীদের দ্রুত মুক্তি ও নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। এই সম্মেলন সফল করার মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান জাতীর সামনে পরিষ্কার হবে।’

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা পড়ল ৬৯টি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম