হোম > রাজনীতি

করুণ অবস্থায় দলের ৫০ হাজার কর্মী, দাবি আ.লীগের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ ত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরই দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। পূর্বপ্রস্তুতি না থাকায় অনেক এরই মধ্যে আর্থিক সংকটে পড়েছেন। ই-মেইল ও মেসেজের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমান্ডকে ৫০ হাজার কর্মী নিজেদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। 

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ দাবি করে দলটি। সেখানে বলা হয়, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ই-মেইল ও মেসেজের মাধ্যমে তাঁদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাঁদের পরিবার বাঁচাতে। অনেকেই মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। 

পোস্টে আরও বলা হয়, দেশে বা প্রবাস থেকে যারা দুস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আগ্রহী, তাদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে দুস্থদের তথ্য সরবরাহ করা হবে। সেখানে ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে—info@albd.org এবং হোয়াটসঅ্যাপ +১ (৯১৭) ৫৬৯-৯৩২৭।  

গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আর্থিক সংকটে আছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়েছেন। এতে দলটির কেউ কেউ সাহায্য-সহযোগিতাও করেছেন। সহযোগিতাকারীদের আওয়ামী লীগ ধন্যবাদ জানিয়েছে। তবে কারও ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে নিষেধ করা হয়েছে। 

আওয়ামী লীগ দাবি করেছে, জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সেই তথ্য দলটি এখনো সংগ্রহ করছে। 

হামলা-মামলার চিত্র তুলে ধরে পোস্টে বলা হয়, দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর। তাঁদের সবকিছুই লুট করেছে ‘বিএনপি’ ও ‘জামায়াতের’ সন্ত্রাসীরা। মহানগর ও জেলা, উপজেলা পর্যায়ে একেকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ৫ থেকে ১০টি পর্যন্ত ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় পোস্টে।

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আজীবন মুখপাত্র ওসমান হাদি

এনসিপি কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত

গ্যাস-সংকটের জন্য অনিয়ম-সিন্ডিকেট অনেকাংশে দায়ী: জামায়াত

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল