হোম > রাজনীতি

জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে ১০ আগস্ট।

আজ বৃহস্পতিবার ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ এবং নেতাদের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন দ্রুত শুনানির জন্য আপিল বিভাগের কাছে অনুরোধ জানান।

তাঁরা বলেন, জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ এবং নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। কিন্তু এর মধ্যেই তারা ৪ আগস্ট সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই আবেদনটি দ্রুত শুনানি হওয়া দরকার।

তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আগামী বৃহস্পতিবার আবেদনটি কার্যতালিকায় থাকবে।’

এর আগে গত ২৬ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।

এদিকে ওই মামলায় পক্ষভুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।

ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম

ভারতের ‘শিষ্টাচারবহির্ভূত’ আচরণে জামায়াতের নিন্দা

‘ছয় মাসে অনেক খেয়েছেন, দলটাও খেয়ে ফেলবেন’, ক্ষুব্ধ বিএনপি এমপির পোস্ট

নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নয়াদিল্লি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে: এনসিপি

হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: আখতার

নির্বাচনের পাঁচ মাস পরও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি, বেড়েছে মব-চাঁদাবাজি: সিপিবি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ, প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়নে ১৪ নভেম্বর রাজধানীতে ১১ দলের মহাসমাবেশ