হোম > রাজনীতি

আওয়ামী লীগ কখনো প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ কখনো প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।

আজ ৫ জুলাই (শনিবার) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘শহীদ জিয়া ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের শাসনব্যবস্থাকে স্বৈরাচার ও দুঃশাসনের প্রতীক আখ্যা দিয়ে ড. মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র।

তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদ একটি সংকীর্ণ ধারণা। দেশে প্রায় ৫০টির মতো নৃগোষ্ঠী রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রবর্তন করে সেই সংকীর্ণতার অবসান ঘটান।

ড. মঈন খান বলেন, ‘জিয়াউর রহমান একদলীয় শাসন উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আর আওয়ামী লীগ মাত্র ১১ মিনিটে গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল।’

আলোচনা সভার উদ্বোধন করেন কবি আল মুজাহিদি। তিনি বলেন, আলোককে আঁকড়ে ধরলে আলোকিত হওয়া যায়, আর অন্ধকারকে আঁকড়ে ধরলে পতন অনিবার্য। শহীদ জিয়া স্বাধীনতা, জাতিসত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে আহ্বান জানিয়েছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শাহীন রেজা এবং সঞ্চালনা করেন কবি ড. শহিদ আজাদ।

প্রধান আলোচক অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, “এই শতকের মধ্যেই বৃহত্তর ভারত একাধিক জাতি-রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে। তবে ভারতবাসী ভারতের মায়া কখনোই ছাড়তে পারবে না।”

অনুষ্ঠান শেষে ‘চেতনায় জাতীয়তাবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জ্বালানি তেল–গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনপিএর বিক্ষোভ

বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

বিএনপির জ্যেষ্ঠ নেতা হারুন অর রশীদ মারা গেছেন, মির্জা ফখরুলের শোক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় পাকিস্তান