হোম > রাজনীতি

সঠিক সময়ে যথাযথ চিকিৎসা পাননি মাওলানা ইকবাল, অভিযোগ বাবুনগরীর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কারাবন্দী অবস্থায় মারা যাওয়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা ইকবাল হোসেন সঠিক সময়ে যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন সংগঠনটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বাবুনগরী বলেন, ইকবাল হোসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আমরা জানতে পেরেছি, অসুস্থ হওয়ার পরও সঠিক সময়ে তাকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়নি।

তিনি বলেন, কারাবন্দী অবস্থায় অসুস্থ হলে কয়েদিকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার বিধান রয়েছে। ইকবাল হোসেনকে যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কি–না সেটি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।

জুনায়েদ বাবুনগরী আরও বলেন, গ্রেপ্তার হওয়া ওলামায়ে কেরামের মধ্যে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। অসুস্থ হওয়া ওলামায়ে কেরামসহ এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সব আলেমের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের সোনারগাঁ থানার সাবেক সহ–সভাপতি ও খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন। গত ৩ এপ্রিলের হামলা-ভাংচুরের মামলার আসামি তিনি। ১১ এপ্রিল ঢাকার জুরাইন থেকে র‌্যাব-১১ তাকে গ্রেপ্তার করে।

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা পড়ল ৬৯টি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম