হোম > রাজনীতি

কড়াইল, সাততলা ও টিঅ্যান্ডটি বস্তির নারীদের সমস্যার কথা শুনলেন জুবাইদা রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জুবাইদা রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

ঢাকা-১৭ আসনে (কড়াইল, সাততলা ও টিঅ্যান্ডটি বস্তিতে) বসবাসকারী সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত নারীরা মুক্ত ও প্রাণবন্ত পরিবেশে নিজেদের দৈনন্দিন সমস্যা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নসংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। জুবাইদা রহমান ধৈর্যসহকারে তাঁদের কথা শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী এসব সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জুবাইদা রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

সভায় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর (প্ল্যানিং) সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা পরিদর্শন করেন জুবাইদা রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

এর আগে জুবাইদা রহমান কড়াইল বস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ ও বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন।

ফাউন্ডেশন সূত্র জানায়, এ কার্ডিয়াক ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা বিনা মূল্যে সম্পন্ন করা হয়। এ ছাড়া ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পে উপস্থিত শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

সীমান্তে পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি

আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে, তা বড় দুই দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম

গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না: মুশফিক উস সালেহীন

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মরদেহ রাখা হবে হিমঘরে

তোফায়েল আহমেদ মারা গেছেন