হোম > রাজনীতি

মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে: জামায়াত আমির

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মানুষের আয় বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা তো চলতে পারে না। গ্যাসের দাম বাড়ানো হলো, বলা হলো, এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বরের জন্য আবার রেডি থাকেন আরেকটা বাড়ার। এভাবে মাসে মাসে বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ সোমবার রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং ব্যাংক ও শেয়ারবাজারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, মানুষের আয় না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

জনগণের প্রত্যাশার আলোকে দেশ চলছে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘পরিস্থিতি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আসলে দেশের সার্বিক পরিস্থিতিকে ভালো বলা যাবে না। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি।’

​শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা শুনেছি যে, গ্যাস, তেল এগুলো সব প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। এগুলো নগদ অর্থের বিনিময়ে দেওয়া হবে বলে আমরা আশঙ্কা করছি। তখন যারা প্রাইভেট সেক্টরে নেবে, তারা জনগণকে আরও বড় জিম্মি করে রাখবে। তখন আমাদের কান্নাকাটি করারও কোনো জায়গা আমরা খুঁজে পাব না। সরকার তাদের দায় এখন জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা খুবই শঙ্কিত।’

মতবিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।

গুম হওয়া ছাত্রদল নেতা সোহেলের ছেলে শিহাবের সাফল্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরলে ‘ঘুষ, তদবির-বাণিজ্য’ বাড়বে: ছাত্রপক্ষ

জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে: এনসিপি

বিএনপি ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে: জামায়াতের আমির

রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম নিল জামায়াত জোট

আজ গাইবান্ধায় যাচ্ছেন জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে: জামায়াত আমির

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

গণ-অভ্যুত্থানের অসমাপ্ত লক্ষ্য বাস্তবায়নে নতুন আন্দোলনের আহ্বান