হোম > রাজনীতি

শাহবাগে ‘ব্লকেড’ ডেকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় পর্ব’ ঘোষণা হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাবেশ করে রাস্তা অবরোধ করা হবে।

আজ বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমরা এখন রাস্তা ব্লকেড করব। ইন্টেরিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই, ইন্টেরিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় নাই, আহতদের আর্তনাদ পৌঁছায় নাই। আমরা এখন শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, ততক্ষণ পর্যন্ত অবস্থান করা হবে। আমরা জায়গা ছাড়ব না। এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।’

বিস্তারিত আসছে....

ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম

ভারতের ‘শিষ্টাচারবহির্ভূত’ আচরণে জামায়াতের নিন্দা

‘ছয় মাসে অনেক খেয়েছেন, দলটাও খেয়ে ফেলবেন’, ক্ষুব্ধ বিএনপি এমপির পোস্ট

নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নয়াদিল্লি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে: এনসিপি

হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: আখতার

নির্বাচনের পাঁচ মাস পরও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি, বেড়েছে মব-চাঁদাবাজি: সিপিবি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ, প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়নে ১৪ নভেম্বর রাজধানীতে ১১ দলের মহাসমাবেশ