হোম > রাজনীতি

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

দুর্গাপূজার নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর দলের নেতা-কর্মীরাও পূজার নিরাপত্তায় নিজস্ব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় এ সম্প্রদায়ের সব মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে তাঁদের উৎসব পালন করবেন বলে আশা প্রকাশ করছি।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবারও যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সাথে তাঁদের পূজা উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

শফিকুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তারা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন।’

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে: পরওয়ার

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ: রিজভী

আশঙ্কা থাকলেও মাঠ গোছাচ্ছে জামায়াত