হোম > রাজনীতি

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ দিনের সফরে রোববার রাতে চীনের উদ্দেশে রওনা হয় বিএনপির নয় সদস্যের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে গেছে বিএনপির একটি প্রতিনিধিদল। ৯ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেছে প্রতিনিধিদলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মহাসচিব জানান, পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক হবে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের এ শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

দলীয় সূত্র বলেছে, বাংলাদেশের সঙ্গে চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এ সফর। এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধিদল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। চীনে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বহু পুরোনো সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন।

বিশ্ববাজারে তেলের দাম কমার মধ্যে দেশে বৃদ্ধি দুঃখজনক: শফিকুর রহমান

চিফ হুইপের ‘কার্টুন’ প্রচারের অভিযোগে নাসিমকে গ্রেপ্তারের নিন্দা এনসিপির

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেসহ আপ বাংলাদেশের ৩৩ নেতা

হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই: সরকারকে এ টি এম আজহার

অল্টারনেটিভসের কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি

জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে

জাগপার রাশেদ প্রধানের বাসার সামনে ‘মবের’ ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা

লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম